জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে গোয়াইনঘাটে নির্বাচনি পথসভা করেছে উপজেলা যুবদল।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম এলাকায় শাহনুরের বাড়ির সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল হান্নান। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে শাহাজান সিদ্দিকী বলেন, ‘আরিফুল হক চৌধুরী একজন কাজ পাগল নেতা। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। আমাদের লোক দেখানো শোডাউন না করে প্রকৃত ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে। তাহলেই বিজয় নিশ্চিত হবে।’
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, তোয়াকুল ইউনিয়ন যুবদল নেতা আফাজ উদ্দিন, যুবদল নেতা সেলিম আহমদ এবং জমিয়ত নেতা মাওলানা জামিল আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, সদস্য শাহীনুর আহমদ, যুবদল নেতা লিটন আহমদ, জামাল উদ্দিন, আব্দুস সাত্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


