× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৮:০৫ পিএম

সিলেটে প্রবাসীদের সেবায় এনআরবি ব্যাংকের ‘এনআরবি ডায়াসপোরা উইক’

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রবাসী বাংলাদেশিদের সেবা ও ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকটি আয়োজন করেছে ‘এনআরবি ডায়াসপোরা উইক’।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনআরবি ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং স্টেশন রোড উপশাখার ব্যবস্থাপক আহবাব আহমেদের উপস্থাপনায় এই বিশেষ সপ্তাহকে সামনে রেখে সিলেটের স্টোশন রোড উপ-শাখায় প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংকিং সেবা, রেমিট্যান্স সুবিধা এবং বিনিয়োগ সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়েছে।

এনআরবি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রবাসীদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য আরও উন্নত ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রবাসীরা যাতে দ্রুত, নিরাপদ এবং সহজভাবে দেশে অর্থ পাঠাতে পারেন, সে বিষয়েও ব্যাংকটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এদিকে প্রবাসীদের অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ বিষয়ে এনআরবি ব্যাংক স্টেশন রোড উপশাখার গ্রাহক ইউকে প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শফিনা খানম বলেন, ‘আমরা যারা বিদেশে থাকি, তাদের জন্য দ্রুত ও নিরাপদে টাকা দেশে পাঠানো খুবই গুরুত্বপূর্ণ। এনআরবি ব্যাংকের এ ধরনের উদ্যোগ প্রবাসীদের জন্য সহায়ক হবে।’

আরেক ইউকে প্রবাসী ইসরাফুল হুসেন জুনেদ বলেন, ‘প্রবাসীদের জন্য আলাদা করে সেবা নিয়ে ভাবা সত্যিই প্রশংসনীয়। এতে করে আমরা দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও সহজে যুক্ত থাকতে পারব।’

অর্থনীতিবিদরাও প্রবাসীদের জন্য এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স একটি বড় ভূমিকা রাখে। তাই প্রবাসীদের জন্য সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা গেলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে। প্রবাসীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করলে তাদের সঙ্গে দেশের আর্থিক প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় হয়। এর মাধ্যমে শুধু রেমিট্যান্স নয়, বিনিয়োগের সুযোগও বাড়তে পারে।’

এনআরবি ব্যাংকের ২৪ ঘণ্টার কল সেন্টার (১৬৫৬৮) এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া ব্যাংকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এনআরবি ব্যাংকের এ উদ্যোগ ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ব্যাংক সূত্রে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক কর্মকাণ্ডকে দেশের উন্নয়নের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রবাসীদের কল্যাণ ও আর্থিক অন্তর্ভুক্তিকে সামনে রেখে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ইকবাল আহমেদ, ওবিই, ডিবিএ–এর উদ্যোগে এনআরবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত ব্যাংকিং সেবা গড়ে তোলার ভাবনা থেকেই এই ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।

Link copied!