× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

বিশ্বনাথ থানা। ছবি : সংগৃহীত

বিশ্বনাথ থানা। ছবি : সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও আনরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রাত প্রায় ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।

সংঘর্ষে স্কুলছাত্রসহ উভয় গ্রামের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

দশপাইকা গ্রামের পক্ষে আহতরা হলেন- নিজাম উদ্দিন (৫৩), জুবেল মিয়া (২৮), খালেদ খান (৪৩), শানুর আলী (৪৯), বাকপ্রতিবন্ধী মাসুক মিয়া (৫১), জামাল মিয়া (৩৫), কামাল মিয়া (৩৭), চাঁদ উদ্দিন (৪৩), শাহিন খান (৪৫) ও আব্দুল আলিম (৩০)।

অন্যদিকে আনরপুর গ্রামের পক্ষে আহতরা হলেন- সেলিম মিয়া (৪১), সাইদুর রহমান (৪২), আব্দুল মালিক (৪৬), স্কুলছাত্র ফয়েজ আহমদ (১৩), মান্না মিয়া (৩৪), আরকুম আলী (৪৩) ও আফজল মিয়া (২৭)।

এছাড়াও ইটপাটকেলের আঘাতে উভয় গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

দশপাইকা গ্রামের আব্দুল হামিদ খান সুমেদ জানান, স্থানীয় চেয়ারম্যান আরব খান ও থানার দারোগা জহিরুল ইসলাম বিষয়টি আপোষে মীমাংসার প্রস্তাব দিয়েছেন। ফলে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

আনরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষের ঘটনায় তাদের গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকেও মামলা করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!