× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:৫৮ পিএম

সিলেটে ৩২ ঘণ্টায় গ্রেপ্তার ৭০ জন, ১০২ গাড়ি আটক

সিলেট ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:৫৮ পিএম

সিলেটের ম্যাপ। ছবি : সংগৃহীত

সিলেটের ম্যাপ। ছবি : সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ১০২টি গাড়ি। এ ছাড়া বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে ৮১টি মামলা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এবং ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে। 

বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামি, চোরাচালানী, মাদক কারবারি এবং মেট্রো অধ্যাদেশে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ছাড়া মঙ্গলবার অভিযান চালিয়ে ৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ১০২টি গাড়ি আটক করেছে এসএমপির ট্রাফিক বিভাগ। যেসব গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা ১৬টি, মোটর সাইকেল ৪৭টি, বাস ৪টি, মাইক্রোবাস ১টি, প্রাইভেটকার ৭টি, ট্রাক ২টি, পিকআপ ২টি ও কাভার্ডভ্যান ২টি।

আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিকশা ৪টি, টেম্পু ১টি, সিএনজিচালিত অটোরিকশা ১৭টি, মোটরসাইকেল ৭০টি, প্রাইভেটকার ৪টি, ট্রাক ১টি, পিকআপ ৪টি ও কাভার্ডভ্যান ১টি।

তা ছাড়াও বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত অভিযানে ওয়ারেন্টভ’ক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনকব্যক্তি ও আইন অমান্যকারী হকারসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ওয়ারেন্টভূক্ত ১ জন, ১১ জন মাদকসেবী, সন্দেহজনক ৫ ব্যক্তি ও আইন অমান্যকারী হকার ৩ জন রয়েছেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপির মিডিয়া বিভাগ।

Link copied!