ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫-এ প্রথম স্বর্ণপদকজয়ী শাটলার আব্দুল জাহির তানভীর নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক স্বর্ণজয়ী শাটলার আব্দুল জাহির তানভীর। বক্তব্যে তিনি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার দৃষ্টি আকর্ষণ করে বিশ্বনাথ উপজেলায় ব্যাডমিন্টনের জন্য একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।
পরে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তানভীরের এ দাবি বাস্তবায়নে চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান এবং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

-20260411195427.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন