× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:১৬ এএম

গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:১৬ এএম

নিহত সেবুল আহমেদ

নিহত সেবুল আহমেদ

সিলেটের বিশ্বনাথে ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমেদ নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে তেমুখী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা।  তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়।  এ সময় একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে, এতে তিনি গুরুতর আহত হন।  পরে তাকে দ্রুত সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!