সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে গোলাম সরওয়ার বেলাল এবং সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলতাফুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস উদ্দিন লিপু।
সভাপতি পদে গোলাম সরওয়ার বেলালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফয়েজ আহমদ। সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজুর প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান কবির খান।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আব্দুল হালিম, সহসাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ শোয়েব উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ড. কুদরাত উল্লাহ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলালসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
এ ছাড়া গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, সহসাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ এবং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। তাঁরা জৈন্তাপুরের জনজীবনের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

