× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৩:১৮ পিএম

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৩:১৮ পিএম

ছবিঃ সংগৃহিত

ছবিঃ সংগৃহিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার নাজিরেরগাঁও ও নয়াখুররমখলা গ্রামবাসীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহত সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১২টার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে পুলিশ জানায়, একটি দোকানে চা পান করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরেই দুই গ্রামের মানুষদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় শুক্রবার বেলা ১১টা  পর্যন্ত কোনো পক্ষ এখনো অভিযোগ দেয়নি।

আরবি/জেডি

Link copied!