× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:১৮ এএম

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:১৮ এএম

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি থানায় নিয়ে আসে।  ছবি : রূপালী বাংলাদেশ

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি থানায় নিয়ে আসে। ছবি : রূপালী বাংলাদেশ

ঘাটাইল, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনা ঘটে ঘাটাইল বিদ্যুৎ অফিসের সামনে। নিহত আবু ছাইম মন্ডল যশোর জেলার কোতিয়ালী থানার কবিলা এলাকার সফিউর মন্ডলের ছেলে। তিনি ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মেছ বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার বিকেলে তিনি আত্মীয়কে সঙ্গে নিয়ে ঘাটাইল থেকে কালিহাতী উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে গোপালপুরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী ছিটকে গিয়ে বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা সালমা বেগমকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

দ্বিতীয় দুর্ঘটনা ঘটে সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয়রা খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি থানায় নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং এক জনের পরিচয় সনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!