× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪০ এএম

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪০ এএম

জব্দকৃত আলামত। ছবি : রূপালী বাংলাদেশ

জব্দকৃত আলামত। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালমেঘা গ্রামের বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মো. আল আমিন (২৮) এবং রাজবাড়ী জেলার সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের অপূর্ব ব্যানার্জী (৪৩)। অপূর্ব ব্যানার্জীকে নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ৮ জানুয়ারি গোয়েন্দা তথ্য ও সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য মাহবুবকে গ্রেপ্তার করা হয়। 

মাহবুবের দেওয়া তথ্যমতে, কয়েকজন সক্রিয় সদস্যের অবস্থান টাঙ্গাইলে নিশ্চিত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ জানুয়ারি দিবাগত রাত ৩টায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বাকি চারজনকে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তল্লাশি চালিয়ে মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র বিনিময় এবং চাকরি দেওয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। পরে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত প্রতারক চক্রের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়েছে। 

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!