× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:০৮ এএম

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:০৮ এএম

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রায়হান কবির ইমন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকসহ তাকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে একপর্যায়ে পুলিশ অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!