× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:২৮ এএম

তারেক রহমানকে বিতাড়িত করতে এখনো ষড়যন্ত্র হচ্ছে: সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:২৮ এএম

তারেক রহমানকে বিতাড়িত করতে এখনো ষড়যন্ত্র হচ্ছে: সালাম পিন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দলের নেতা তারেক রহমানকে বিতাড়িত করতে এখনো ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশকে ঘিরে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনের শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, বেগম খালেদা জিয়া সরকারপ্রধান নির্বাচিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সড়ক যোগাযোগের প্রসার এবং যমুনা সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি ছিলেন এমন একজন নেত্রী, যিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো প্রভু নেই এবং বাংলাদেশের মানুষ কারও দাসত্ব মেনে দেশ পরিচালনা করবে না। তিনি অভিযোগ করেন, নানা চক্রান্তের মাধ্যমে তাঁকে কারাবন্দী করা হয়েছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে সপরিবারে বিদেশে বসবাসের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিদেশে তার কোনো সম্পদ নেই এবং দেশের জনগণের সঙ্গেই তিনি এই দেশে থাকতে চান।

সালাম পিন্টু বলেন, এখনো একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের ধারণা, বিএনপি ক্ষমতায় এলে দেশ ঘুরে দাঁড়াবে। সে কারণেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, নির্বাচন বন্ধ করারও চেষ্টা করা হয়েছিল। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বক্তব্যের শেষাংশে টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট ও দোয়া কামনা করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম পিন্টুর স্ত্রী বিলকিস সালাম, কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খ. গিয়াস উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!