× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:৪১ পিএম

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:৪১ পিএম

গুলিতে নিহত সুমন। ছবি : সংগৃহীত

গুলিতে নিহত সুমন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। 

নিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুমনের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে। তিনি মইজ উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল এলাকায় ব্যবসা করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ব্যক্তিগত জীবনে সুমন বিবাহিত ছিলেন। তিন বছর আগে দেশে এসে তিনি বিয়ে করেন। তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

প্রবাসে সুমনের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Link copied!