ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৩২ পিএম
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত প্রার্থী।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসন থেকে সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীউল্লাহ প্রার্থী জাহিদুর রহমানের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্রসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে জেলায় বিএনপির মনোনীত দুই জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার চাচাতো ভাই স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।