× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে একজনের মনোনয়ন বাতিল, তিনজনের স্থগিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা এসব তথ্য জানান।

জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলামের মনোনয়ন বৈধ করা হয়।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি ও সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হোসেন এবং এবি পার্টির মো. নাহিদ রানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ রেজাউল করিম ও সিপিবির মো. সাহাব উদ্দিনের মনোনয়নপত্র ত্রুটির কারণে স্থগিত করা হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত এস. এম. খলিলুর রহমান, বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আল আমিন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত কমলা কান্ত রায় এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. হাফিজ উদ্দিন আহাম্মদের দলীয় মনোনয়নপত্র না থাকায় তার আবেদন স্থগিত করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী আশামনির মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তারা প্রয়োজনীয় কাগজপত্র আগামীকালের মধ্যে জমা দিলে পরবর্তীতে তাদের মনোনয়নপত্র বৈধ বা বাতিল ঘোষণা করা হবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ বলেন, জেলার তিনটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রতীক পাওয়ার পর আমরা নির্বাচনি প্রচারে মাঠে নামব।

কোনোরকম অঘটন না ঘটলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ জনগণ বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!