× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:২৯ এএম

ফখরুলকে মনের কথা জানাতে কন্যার বিশেষ ওয়েবসাইট উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:২৯ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বড় মেয়ে শামারুহ মির্জা। ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বড় মেয়ে শামারুহ মির্জা। ফাইল ছবি

সাধারণ মানুষের অভাব-অভিযোগ কিংবা নানা সমস্যার কথা কতটা পৌঁছায় একজন রাজনৈতিক নেতার কাছে—এ প্রশ্ন থেকেই নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনীতির ব্যস্ততায় সৃষ্ট দূরত্ব কমাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ একটি ওয়েবসাইট চালু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের মনের কথা সরাসরি শোনা এবং তাদের সামনে নিজের রাজনৈতিক দর্শন ও উন্নয়নের রূপরেখা তুলে ধরতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মের যাত্রা। 

বুধবার (৭ জানুয়ারি) ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা।

উদ্যোক্তারা জানান, প্রথাগত রাজনীতির ব্যস্ততা অনেক সময় তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগে বাধা সৃষ্টি করে। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন থেকে ঠাকুরগাঁও জেলার যেকোনো প্রান্তের মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের অভিযোগ, সমস্যা কিংবা গঠনমূলক মতামত সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দিতে পারবেন।

মির্জা ফখরুলের এই পোর্টালে গুরুত্ব দেওয়া হয়েছে সাতটি বিশেষ অঙ্গীকারকে। উন্নয়নের সে তালিকার ওপরে রয়েছে কর্মসংস্থান। বেকার তরুণ-তরুণীদের জন্য কাজের সুযোগ তৈরি করাই তার প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি— এই তিন মৌলিক খাতের আধুনিকীকরণ এবং ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে মির্জা ফখরুলের। জেলার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং ঐক্য মজবুত করার বিষয়টিও সমান গুরুত্ব দিয়েছেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এটি কেবল নির্বাচনের জন্য তৈরি করা কোনো প্ল্যাটফর্ম নয়; বরং বর্তমান সময়ের দাবি। ঠাকুরগাঁওয়ের মানুষের বিবিধ সমস্যা এবং ভবিষ্যতে এই জনপদের সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে এটি একটি টেকসই উদ্যোগ। এখানে বাবার (মির্জা ফখরুল) জীবনী এবং কাজের পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। এ ছাড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!