× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:০৪ এএম

নির্বাচনি সহিংসতা ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:০৪ এএম

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর এস-৩ বিআরজে (S3-BRJ) হেলিকপ্টার স্টেডিয়ামে অবতরণ করে। হেলিকপ্টারে করে সেখানে উপস্থিত হন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন ও এতে অংশ নেন।

মহড়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়। এতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!