× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:০১ পিএম

ইউএনও অফিস থেকে কলেজে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যন্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এর আগে এদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তার কক্ষে নেওয়া হয় চাকরি প্রত্যা ইউএনও'র কক্ষে নিয়ে যাওয়া হয় চাকরি প্রত্যাশীদের। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীরা সেখানে হাজির হন। এসময়, বাকবিতন্ডার একপর্যায়ে পরীক্ষকদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান তারা।

পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!