× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:৪১ এএম

অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:৪১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে আনার পথে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলসহ একটি গাড়ি আটক করেছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গাড়িটি জব্দ করে এবং ব্যবসায়ী ও চালককে আটক করে।

আটক তেলবাহী গাড়ি ও ব্যক্তিদের সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেকমরদ) ব্যবসায়ী আসাদুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে তেল পরিবহনকারী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেন আলীর ছেলে গাড়িচালক মো. রঞ্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ দুইজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম জানান, পেট্রোলিয়াম আইন অনুযায়ী আসাদুজ্জামানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। একই আইনে চালককেও জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি তেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!