× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:২৩ পিএম

‘সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:২৩ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণতন্ত্রবিরোধী কাজ করছে। বড় অন্যায় করেছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে সিটি করপোরেশনে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। যেটা চরম গণতন্ত্রবিরোধী, সংবিধানবিরোধী কাজ। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবে। কিন্তু সরকার এসে  নিজেই সিলেক্টেড লোক দলীয় লোক দিয়ে কাজ করছে।

শনিবার (৯ মে) সকালে মানব কল্যাণ পরিষদ এর রিসোর্ট সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরি-উক্ত কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, কোনো কোন্দলকে সামনে এনে আমরা জাতিকে পিছিয়ে দিতে চাই না। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের আশা-আকাঙ্ক্ষা যদি পিছিয়ে যায়, তাহলে তা আইনের ভিত্তিতেই মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পারওয়ার বলেন, আওয়ামী লীগের ব্যাপারে অন্তবর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমানে নির্বাচিত সরকার এসেও সেই সিদ্ধান্তের ওপর বহাল রেখেছে। সরকার যদি মনে করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা মূল্যায়ন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, কখন কোনটা করতে হবে, সেটা আইনসিদ্ধভাবে করেন, সেটা সরকারের বিষয়। তবে আমরা মনে করি, আওয়ামী লীগ, বিএনপি, এক্স, ওয়াই, জেড কোনো দলের নাম আমি বলব না, গণতন্ত্রের একটা বিউটি যদি কোনো রাজনৈতিক দল দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে সে ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করা গণতন্ত্রের সৌন্দর্য।

শ্যাডো ক্যাবিনেট প্রসঙ্গে তিনি বলেন, এটি গণতন্ত্রের জন্য খুবই সহায়ক। শ্যাডো ক্যাবিনেট গঠনের কাজ অভ্যন্তরীণভাবে চলছে। কাজটি আরও গুছিয়ে অফিসিয়ালি জানানো হবে।

জোট রাজনীতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের জন্য জোট গঠন করা হয়েছিল। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনের বিষয়ে তিনি বলেন, 'পরিস্থিতিই সবকিছু বলে দেবে।'

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি জেনারেল আলমগীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!