× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৬:৫২ পিএম

ঠাকুরগাঁওয়ে নর্দমায় পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৬:৫২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নর্দমার পানিতে পড়ে নোমান আলী(৪) এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. নজিব উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত ) দিবাকর অধিকারি। 

স্থানীয়রা জানান, দুপুরে শিশুটি খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে নর্দমায় পড়ে যায়।

এক সময় শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন তাকে  খুঁজতে থাকলে বাড়ির পাশে নর্দমার পানিতে ভেসে থাকতে দেখে।সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে  মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারি বলেন, খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে নর্দমায় পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি।

সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকলে শিশুটির লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি প্রদান করা হবে।

আরবি/আবু

Link copied!