× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৫ এএম

হাদির মৃত্যুতে শাহবাগে বিক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৫ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার শাহবাগ এলাকায় বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে শাহবাগে জড়ো হতে থাকেন তারা।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তার অনুসারীরা শাহবাগে সমবেত হন।

পরবর্তীতে সমর্থকরা শাহবাগ থেকে বাংলামোটরের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তোলেন বিক্ষোভকারীরা।

এর আগে গত শুক্রবার নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়। জাতীয় সংসদের ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

হামলায় গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাদির মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক ও ক্ষোভ আরও গভীর হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Link copied!