× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

ঢামেকের প্রশাসনিক ভবনের বারান্দায় পড়ে ছিলেন বৃদ্ধ, পরে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

ছবি- প্রতীকী ছবি

ছবি- প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের বারান্দা থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, ‘বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. জিল্লুর রহমানের মাধ্যমে আমরা খবর পাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের বারান্দায় অজ্ঞাত এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।’

রূপালী বাংলাদেশ

Link copied!