ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীর বাড্ডায় কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:৩৭ এএম

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন লেগেছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।