ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ পুড়িয়া হেরোইন, এক বোতল মদ, তিন পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া লিনেক্স ব্র্যান্ডের একটি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. রাফি (২২), মো. আব্দুল্লাহ (২১), কাব্য রহমান (১৯), মো. আল আমিন (২৬), মো. আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন (২৫), আবরার আবেদীন খান (২১), মো. আশরাফ আলী (২৬), মো. মাহিম দেওয়ান (১৯), মো. জনি (১৯), মো. আবুল  হাসান (২০), মো. মামুন (৩৫), মো. পারভেজ (৩৩), মো. জিসান (২০), মো. মোশারফ হোসেন (২৭), রাবায়াত ইসলাম (২৩), মো. নাহিদ (২৬), মো. একরামুল হক সম্রাট (২৬), সিজান (২০), তাসকিম খান (২১), মো. রিয়াদ খান (২১) ও অমূল্য রবী দাস (৪৫)। 

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানা পুলিশ আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত হতে ২৪ পুড়িয়া হেরোইন, এক বোতল মদ, তিন পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া লিনেক্স ব্র্যান্ডের  একটি মোবাইল উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।