× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:০৩ পিএম

রাজধানীতে ৩৬ ঘণ্টা আতশবাজি-পটকা-ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:০৩ পিএম

রাজধানীতে ৩৬ ঘণ্টা আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ। ছবি- সংগৃহীত

রাজধানীতে ৩৬ ঘণ্টা আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ। ছবি- সংগৃহীত

বড়দিন উপলক্ষে রাজধানীতে আগামী ৩৬ ঘণ্টা সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে। উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী রাজধানীজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, নির্ধারিত সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বড়দিনের অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

Link copied!