রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার রূপালী বাংলাদেশকে জানান, ঘটনাস্থলে এই মুহূর্তে ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, আট তলা ভবনের ছাদে যেখানে আগুন লেগেছে সেখানে গুদাম রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন