ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৪৮ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই মানুষের বিভিন্ন প্রয়োজনের কেনাকাটা ও ঘোরাঘুরির চাপ থাকে। তবে কোনদিন কোথায় মার্কেট বা দোকানপাট বন্ধ থাকে, তা অনেকেই জানেন না। ফলে নির্দিষ্ট এলাকায় গিয়ে দোকান বন্ধ পাওয়ার কারণে সময় নষ্ট হওয়া স্বাভাবিক। এ জন্য বাসা থেকে বের হওয়ার আগে রাজধানীর নির্দিষ্ট দিনের মার্কেট বন্ধ-তালিকা জানা গুরুত্বপূর্ণ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। নিচে অঞ্চল ও মার্কেট ধরে বিস্তারিত তালিকা তুলে ধরা হলো—

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইরপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার।


যেসব মার্কেট বন্ধ থাকবে

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপারমার্কেট, রহমানিয়া সুপারমার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তানবাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপারমার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপারমার্কেট।