ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুক্রবার ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে ঢাকার যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

জরুরি পাইপলাইনে সংস্কারকাজের জন্য শুক্রবার (০২ জানুয়ারি) ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে শুক্রবার এর পুনর্বাসন কাজ করা হবে। এজন্য ওই দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এলাকাগুলো হলো: ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।