রাজধানীর হাজারীবাগের ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাহারিম বেগম (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তরুণীর স্বামী মো. সাব্বির হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তাহারিম নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, তাহারিম ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। তিনি মো. হাফিজ উদ্দিনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

