× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:২৯ পিএম

উত্তরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন: শেখ মনিরুল ইসলাম (৬২), মো. আবুল কালাম (২৭), মো. রবিউল ইসলাম (২১), জিল্লুর রহমান আহাদ (৫০), মো. জাহাঙ্গীর আলম জিদান (২০), আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০), সাইফুর রহমান মিরাজ (২২), মো. মাহাবুব (৪৬), মো. শাকিল (২৩), মো. শরীফুল ইসলাম (৫২), মো. রাকিব (২০), মো. মমিন (২৩), মো. জুয়েল (৩৭), মো. সাকিব (২৯), মো. হাসিব খান (৩২) এবং জাহিদ হাসান (২৩)।

উত্তরা পশ্চিম থানা পুলিশের সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের হেফাজত থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট, পাঁচ পুরিয়া হেরোইন এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!