× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৫ পিএম

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন, আটক ৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৫ পিএম

গুলশান থানা। ছবি- সংগৃহীত

গুলশান থানা। ছবি- সংগৃহীত

রাজধানীর গুলশানের নর্দায় বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে এক নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নারী নির্যাতনের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: একরাম হোসেন, নাইমুর রহমান, আতিক, শরিফ ও লোকমান। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ পাননি তারা। তবে গতকাল সন্ধ্যায় বিষয়টা তাদের নজরে আসে। পরে ভিডিও দেখে পাঁচ জন আটক করা হয়।

এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নর্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী নামের মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মধ্য বয়স্ক একজন নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাকে ঘিরে উল্লাস করতে দেখা যায় কয়েকজনকে। উল্লাস করতে করতে তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। তীব্র শীতে ওই নারী জবুথবু হয়ে আছেন।


এদিকে বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!