× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:০৫ এএম

উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:০৫ এএম

গ্রেপ্তাকৃত ব্যক্তিরা।  ছবি : সংগৃহীত

গ্রেপ্তাকৃত ব্যক্তিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন– সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মাহির হাসান (২১), রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

এ সময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবা, ৭২ পুরিয়া হেরোইন এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!