× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:১৮ পিএম

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:১৮ পিএম

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ। ছবি- রূপালী বাংলাদেশ

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণে ১ জন শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিন্দী ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ মাথায় নামবিহীন একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ কারখানাটির ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, এ ছাড়া আহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’

এয়ার ফ্রেশনার তৈরির রাসায়নিক উপাদান থেকে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। 

এ ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত শ্রমিকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কারখানার নাম এবং মালিকের কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

Link copied!