× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৯ এএম

খিলগাঁওয়ে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের কুসুমবাদ পুলিশ পার্ক এলাকার একটি বাসায় মোছা. সোনিয়া আক্তার (২৯) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত নারী একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী মো. ফুরকান বলেন, আমার স্ত্রী সোনিয়া একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। রাতে পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে অভিমান করে তার নিজ রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। আমরা জানালার ফাঁকা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে স্ত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বরগুনা সদর জেলার হেলিগুনিয়া এলাকায়। দেলোয়ার হোসেনের মেয়ে সোনিয়া। বর্তমানে আমরা খিলগাঁও কুসুমবাগ পুলিশ পার্কের পাশেই পাঁচতলা ভবনে দ্বিতীয় তলায় ভাড়া থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!