× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৫১ পিএম

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৫১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. সুজন মিয়া (৩৫) নামের এক কয়েদি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কয়েদি। পরে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. আরমান জানান, বিকেলের দিকে সুজন মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মো. সুজন মিয়া কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে আটক ছিলেন। তার কয়েদি নম্বর ১৪৫১/এ এবং বাবার নাম আজগর আলী। তিনি কোন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য কারা কর্তৃপক্ষ জানাবে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!