× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:১৮ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় ককটেল বিস্ফোরণে মো. নবীন হোসেন (২২) নামের এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. সুমন আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের নাসির বেপারীর বাড়ির সামনে নাসির বেপারী গ্রুপ ও মান্নান বেপারী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ হলে নিহতের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আতিক (২৮) নামের একজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, নিহত নবীন হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার চেরাগ আলী বেপারী কান্দির রহিম সরদারের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। আহত মো. আতিকের বাড়িও একই এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আতিক নামের একজন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!