রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, মেরামত করা হলেও মেরামতকালীন পাইপে পানি প্রবেশ এবং ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন