× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১২:৩১ পিএম

রাজধানীতে তীব্র গ্যাস সংকটের মধ্যেই আরেক নতুন সমস্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১২:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীতে গ্যাস সংকটের মধ্যেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। মিরপুর রোডে একটি গ্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় ঢাকার একাংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

শনিবার ১০ জানুয়ারি এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়। এ লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের কয়েকটি ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে।

ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে গত কয়েক দিন ধরেই গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। এতে রান্না ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এর মধ্যেই নতুন করে ভালভ ফেটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপলাইনে পানি প্রবেশ করে। পাশাপাশি ঢাকায় গ্যাসের সরবরাহ কম থাকায় রাজধানীজুড়ে মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!