× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:১৬ পিএম

রাজধানীতে কখন স্বাভাবিক হবে গ্যাসের চাপ, জানাল তিতাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীতে গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি গ্যাসের পাইপলাইনের ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রেখে চাপ সীমিত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!