× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:১৭ এএম

বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস খুব অস্বাস্থ্যকর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:১৭ এএম

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ছবি : সংগৃহীত

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ছবি : সংগৃহীত

আজ রাজধানী ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে ভারতের দিল্লি রয়েছে দুই নম্বরে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৫৭, অর্থাৎ এখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২২৭, অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

ভিয়েতনামের হ্যানয় রয়েছে তিন নম্বরে। এই শহরের দূষণ স্কোর ২১৯, অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!