রাজধানীর কাকরাইলের তাবলীগ মসজিদ মোড় এলাকায় একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭ টা ২ মিনিটে তারা আগুনের খবর পান। পরে ৭ টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন