× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৩৬ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৩৬ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, নানা রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

দিনের শুরুতেই জেনে নিন শুক্রবার (১৬ জানুয়ারি) দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক ও নাগরিক কর্মসূচিগুলো—

বিএনপির কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিস্থলে বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গুলশান-২-এর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে বেলা ১১টায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সংগ্রামের ওপর ‘নাগরিক শোকসভা’ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি সমঝোতা বিষয়ে দলটির অবস্থান নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি

বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণভোটের গুরুত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলনের দাবি এবং জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!