রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ বিভিন্ন অপরাধে উক্ত থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মো. মানিক (৩২) ২। মো. ওসমান (২৪) ৩। মো. আল আমিন হোসেন ওরফে ফারহান (৩২) ৪। মো. রফিকুল ইসলাম শাওন (২৩) ৫। মো. হৃদয় (২০) ৬। মো. মেহেদী হাসান (২০) ৭। মো. হেলাল উদ্দিন শুভ (২০) ৮। মো. স্বপন (১৯) ৯। মো. শামীম (১৯) ১০। মো. গোলাম রাব্বি (২৪) ১১। চাল্লি রানা (৩২) ১২। মো. আবির হোসেন (২২) ১৩। মো. নাসির (৩০) ১৪। মো. নাজমুল হোসেন (২৫) ১৫। মো. উসমান গনি (৪৪) ১৬। মো. জনসন মিয়া (৪২) ১৭। মো. মিন্টু মিয়া (৫৫) ও ১৮। নাজিম উদ্দিন নাজু (৪১)।
যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মো. শিশির মিয়া (২২) ২। মো. রাজিব মিয়া (৩০) ৩। মো. জামাল মাতবর ওরফে তুহিন (২৬) ৪। মো. শরীফ (২৮) ৫। মো. শাহীন (৩৮) ৬। শাফি (২৫) ৭। জয় (২৫) ৮। মো. রাসেল মিয়া (২৭) ৯। মো. রাকিব (২৬) ১০। মো. মনিরুল ইসলাম রাব্বী (২৮) ১১। মো. সুমন (২৮) ১২। মো. রিপন হোসেন (৪৫) ও ১৩। মো. আলী হোসেন (১৯)।
এছাড়াও শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-১। মো. শাহজাহান (২৩) ২। মো. শেখ মোরশেদ (২৭) ৩। মো. তুহিন ওরফে মরন ইসলাম (২৪) ও ৪। মো. তানভীর হোসেন (১৮)।
রূপনগর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- ১। বাধন (২৮) ২। মো. মাজহারুল ইসলাম (৩৯) ৩। মো. ফিরোজ দেওয়ান (২৮) ৪। মো. শাহীন (২৮) ৫। মো. আরিফ জমাদ্দার (২৩) ৬। মো. হারুন সোয়েল (৪৫) ৭। মো. বিল্লাল হোসেন (৩০) ৮। মো. কাজল জমাদ্দার (৩৫) ৯। মো. ইসমাইল (৪৫) ১০। মো. মোতালেব হাওলাদার (৫০) ১১। মো. সবুজ (২৮) ১২। মো. আব্বাস আলী (৩৮) ১৩। মৃন্ময় (২২) ও ১৪। নুর ইসলাম (৩৫)।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন