× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:১৭ এএম

ডেমরায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:১৭ এএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসায় আশা আক্তার (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত  পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশার ভাই আবদুল্লাহ বলেন, আমার বোন একটি বিউটি পার্লারে কাজ করত। আগে রুবেল নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। ওই ঘরের সাত বছরের একটি সন্তান রয়েছে। পরে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। আগের স্বামী রেখে পরে ওই ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় চলে যেত ও রাত যাপন করত। পরে আমার বোন ওই ছেলেকে বিয়ে করতে বললে এ নিয়ে আমার বোনের সঙ্গে ওই ছেলের কথাকাটাকাটির  একপর্যায়ে  আমার বোনকে মারধর করে। বাসায় এসে অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে আমার বোনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার বোন অত্যন্ত রাগী জেদি ছিলেন। এই ঘটনায় ওই ছেলেকে পুলিশ থানায় আটক  করেছে।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা গোছামারা এলাকার আবুল কালামের মেয়ে। বর্তমানে ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!