× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৪৩ পিএম

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে সুবর্ণা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় গৃহপরিচারিকা ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, সকালে খবর পেয়ে আফতাবনগরের জামান গাজী বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ থেকে বিছানার ওপর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত সুবর্ণা আক্তারের আগে একবার বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার একটি সন্তান রয়েছে। প্রায় দেড় বছর আগে তিনি আজহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে তিনি নিজ কক্ষে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত সুবর্ণা আক্তার নাটোর জেলার সিংড়া থানার বালিয়াবাড়ি কুমারপাড়া গ্রামের আবদুল মতিনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে বাড্ডার আফতাবনগর এলাকার দাগ নম্বর ২৩৫৩ নম্বর বাড়িতে বসবাস করতেন।

রূপালী বাংলাদেশ

Link copied!