× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৯ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৯ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই নানা কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও ভোগান্তি দেখা দেয়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো—

আইন উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ‍উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় সিদ্ধেশ্বরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বেলা ১১টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন।

বিকেল ৫টায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় মিরপুর সেনানিবাসের এমআইএসটির কনফারেন্স রুমে Responsible Al Summit in Bangladesh শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বিমানবাহিনী প্রধানের কর্মসূচি

সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের এনেক্স বিল্ডিং বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের উদ্বোধন অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

নৌবাহিনী প্রধানের কর্মসূচি

সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভারের উদ্বোধন করবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দেশের কৃষি ও কৃষক বাঁচাতে কৃষক, ভোক্তা ও পেশাজীবী সংগঠনগুলোর ২০ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Link copied!