× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:২৫ এএম

শাহজালাল বিমানবন্দর ও যেসব এলাকায় হর্ন বাজালে কঠোর ব্যবস্থা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:২৫ এএম

ডিএমপি লোগো। ছবি: সংগৃহীত

ডিএমপি লোগো। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের নীরব এলাকায় হর্ন বাজানো কঠোর শাস্তিমূলক অপরাধ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বর থেকে বিমানবন্দর এলাকা, স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত ১.৫ কিলোমিটার এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় নীরব এলাকা ঘোষণা করেছে। অর্থাৎ, এসব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৮ ধারা ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে। 

এছাড়া, ২০২৫ সালের নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। তাই এসব এলাকায় হর্ন বাজালে ডিএমপি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!