× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৪ এএম

রাজধানীতে ফুটওভার ব্রিজের খুঁটিতে বাসের ধাক্কা, চালকের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসচালক বেলাল দেওয়ান (৬৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির হেলপার ওবায়দুর আকন্দ (৫০)।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র‍্যাব অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চালকের অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলাল দেওয়ানকে মৃত ঘোষণা করেন।

আহত হেলপার ওবায়দুর আকন্দ জানান, মহাখালী থেকে গাইবান্ধাগামী ‘ওরিন এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস কয়েকজন যাত্রী নিয়ে যাত্রাপথে উত্তরা এলাকায় ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের আইল্যান্ডে উঠে যায় এবং ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের যাত্রীরা অক্ষত থাকলেও চালক নিজের সিটে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত বেলাল দেওয়ান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মো. গজনবী দেওয়ানের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!