× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:২৫ পিএম

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:২৫ পিএম

 ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

 ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য সড়কের মাঝখানে অবস্থান করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং গ্রিন রোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। দুপক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দুই পক্ষকে আলাদা রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে।

জানা গেছে, গতকাল বুধবার কলেজ ছুুটির পরে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এতে ওই শিক্ষার্থী মাথা ফেটে যায় এবং হাসপাতালে চিকিৎসা নেয়।

পরবর্তীতে আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসলে তার সহপাঠিরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ধাওয়া দেয়।

তবে আহত ওই শিক্ষার্থীর নাম জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!